• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

৪৩ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Media Resources Bangladesh Media Resources News
  • ৪৩ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
Significant losses in income due to Covid-19 lead to food insecurity in urban areas of Cox’s Bazar: WFP
September 14, 2020
টিকার ট্রায়ালে সুরক্ষার কী ব্যবস্থা, বাংলাদেশ কী করছে?
September 14, 2020

৪৩ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

September 14, 2020
Categories
  • Bangladesh Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 14 Sep 2020

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১ হাজার ৮১২ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৯ হাজার ৩৩২জন। এখন পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা গত ৪৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২ আগস্ট একদিনে এর চেয়ে কম, ২২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। আগের দিন ১ হাজার ৪৭৬ জন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এটা ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এটা ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে পরীক্ষা কমিয়ে আনার ফলে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। অবশ্য গত আগস্ট থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে। তবে মৃত্যু সেভাবে কমছে না।

Source:

https://www.prothomalo.com/bangladesh/coronavirus/%E0%A7%AA%E0%A7%A9-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved