• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

শেরপুরে সুস্থ হয়েছেন ৮৭ শতাংশ কোভিড রোগী

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Media Resources Bangladesh Media Resources News
  • শেরপুরে সুস্থ হয়েছেন ৮৭ শতাংশ কোভিড রোগী
করোনায় মৃত্যু কমানোর পথ খুঁজছে সরকার
September 3, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা থেকে সুস্থ ৮২ শতাংশ
September 3, 2020

শেরপুরে সুস্থ হয়েছেন ৮৭ শতাংশ কোভিড রোগী

September 3, 2020
Categories
  • Bangladesh Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 3 Sep 2020

শেরপুরে এক দম্পতিসহ নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩৫। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন নয়জন। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৭ শতাংশ। গতকাল বুধবার রাতে সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে আছেন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (৩৮) ও তাঁর স্ত্রী (৩০) এবং শেরপুর শহরের  সজবরখিলা এলাকার একজন মাছ ব্যবসায়ী (৫০)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় এবং সামাজিক দূরত্ব না মানায় মানুষ সংক্রমিত হচ্ছেন। তাই এর বিস্তার রোধে সবাইকে সচেতন ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ কে এম আনওয়ারুর রউফ, সিভিল সার্জন, শেরপুর

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। প্রায় পাঁচ মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫। এর মধ্যে আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ১২৩ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় এবং সামাজিক দূরত্ব না মানায় মানুষ সংক্রমিত হচ্ছেন। তাই এর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল পর্যন্ত জেলায় আক্রান্ত মানুষের মধ্যে শেরপুর সদরে ২১৬ জন, নকলায় ৬৬, নালিতাবাড়ীতে ৭৮ জন, ঝিনাইগাতীতে ৩৭ জন ও শ্রীবরদী উপজেলায় ৩৮ জন আছেন। কোভিড–১৯ রোগীর মধ্যে ১২ জন চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী ও ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন।

গতকাল পর্যন্ত জেলায় আক্রান্ত মানুষের মধ্যে শেরপুর সদরে ২১৬ জন, নকলায় ৬৬, নালিতাবাড়ীতে ৭৮ জন, ঝিনাইগাতীতে ৩৭ জন ও শ্রীবরদী উপজেলায় ৩৮ জন আছেন। কোভিড–১৯ রোগীর মধ্যে ১২ জন চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী ও ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন।

Soure:

https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%AE%E0%A7%AD-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved