Published in: Prothom Alo
Date: 25 Aug 2020
খুলনা বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১৬০তম দিন আজ মঙ্গলবার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৭। বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ৩০০। মৃতের হার ১ দশমিক ৬৯ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থতার হার প্রায় ৭২ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৯৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৯৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। এ নিয়ে করোনায় বিভাগে ৩০০ জন মারা গেলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে সুস্থ হলেন ১২ হাজার ৬৬৬ জন। বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ৭৬ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৫৭ জন, যশোরে ৩৭, সাতক্ষীরায় ২৭, ঝিনাইদহে ২২, বাগেরহাটে ১৮, চুয়াডাঙ্গায় ২৬, নড়াইলে ১৬, মাগুরায় ১১ ও মেহেরপুরে ১০ জন মারা গেছেন।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৩৯৯ জনের মধ্যে খুলনা জেলায় ৩০ জন, বাগেরহাটে ১৭, চুয়াডাঙ্গায় ২৩, যশোরে ৮৩, ঝিনাইদহে ৭৩, কুষ্টিয়ায় ৮৯, মাগুরায় ৪, মেহেরপুরে ৪৪, নড়াইলে ১৫ ও সাতক্ষীরায় ২১ জন রয়েছেন।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগে করোনায় সংক্রমিত ১৭ হাজার ৭৫৭ জনের মধ্যে ৫ হাজার ৪২৫ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৮৬৮ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ১৪১, যশোরে ২ হাজার ৯৭৮, ঝিনাইদহে ১ হাজার ৪৮৭, কুষ্টিয়ায় ২ হাজার ৫৭৭, মাগুরায় ৭৪৭, মেহেরপুরে ৪৫১, নড়াইলে ১ হাজার ১১৭ ও সাতক্ষীরাতে ৯৬৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
Source:
https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%AD%E0%A7%A8-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80