• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনা সংক্রমণের চূড়ায় দেশ

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Impact Bangladesh Impact Health
  • করোনা সংক্রমণের চূড়ায় দেশ
Covid-19: Mexico to join clinical trials of Russian vaccine
August 21, 2020
Tk765cr earmarked for Covid vaccines
August 21, 2020

করোনা সংক্রমণের চূড়ায় দেশ

August 21, 2020
Categories
  • Bangladesh Impact Health
  • Bangladesh Media Resources News
  • Bangladesh Research Newspaper Article
Tags

Published in: Bangladesh Pratidin
Date: 21 August, 2020

জয়শ্রী ভাদুড়ী

করোনাভাইরাস সংক্রমণের চূড়ায় পৌঁছেছে দেশ। মে মাসের শেষ দিক থেকে দেশে শুরু হয়েছে চূড়ান্ত সংক্রমণ। লকডাউনসহ বিভিন্ন সিদ্ধান্তের কারণে সংক্রমণের রাশ কিছুটা টানা গেলেও স্বাস্থ্যবিধি না মানায় নিয়ন্ত্রণে আসেনি করোনা। প্রায় দুই মাস ধরে সংক্রমণ হার ২০-২৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। করোনা সংক্রমণ প্রতিরোধ উদ্যোগের ধীরগতিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত মে মাসের ২৫ তারিখ থেকেই দেশে করোনাভাইরাস সংক্রমণ ২০ শতাংশে পৌঁছেছে। এর পরে সংক্রমণ হার ২০-২৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এটাই দেশে চূড়ান্ত সংক্রমণ। এটাকে বলা হয় ‘প্লাটু পিক’ অর্থাৎ মালভূমি চূড়া। এই ধরনের সংক্রমণ একেবারে অনেক উপরে উঠে নেমে যায় না। বরং দীর্ঘদিন একই সমান্তরালে আক্রান্ত হার চলতে থাকে।’ তিনি আরও বলেন, ‘করোনা রোগী শনাক্ত করে আইসোলেশনে না নিতে পারলে সংক্রমণ ঠেকানো যাবে না।

লকডাউনের কারণে এক ধাক্কায় সংক্রমণ বাড়েনি ঠিকই কিন্তু এখন নিয়ন্ত্রণ পদ্ধতির ওপর জোর না দেওয়ায় রোগী প্রতিদিনই বাড়ছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস পরিস্থিতি প্রতিবেদন অনুসারে রোগতাত্ত্বিক সপ্তাহ ৩৪ অতিক্রম করছে বাংলাদেশ। সংস্থাটির গত মঙ্গলবার প্রকাশ করা ৩৩তম সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের সপ্তাহের (৩২তম) তুলনায় বাংলাদেশে শনাক্ত বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। সুস্থতা কমেছে ৮ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে আক্রান্ত বহাল থাকার হার বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর করোনা ব্রিফিং সূত্রে জানা যায়, গত ২৬ মে দেশে ৪৮টি পরীক্ষাগারে ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত হয় ১ হাজার ১৬৬ জন। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫৬ শতাংশ। ১ জুন ৫২টি পরীক্ষাগারে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন। ওইদিন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৯ হাজার ৫৩৪ জন। করোনা শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮১ শতাংশ। ১ জুলাই ৬৯টি পরীক্ষাগারে ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৫ জন। ওইদিন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন এবং মারা গিয়েছিলেন ৬৭২ জন। শনাক্তের হার ছিল ২১ দশমিক ১২ শতাংশ।

১ আগস্ট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৪টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ওইদিন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৫ শতাংশ। গতকাল ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। দেখা যায়, দুই মাস ধরে শনাক্ত হার ২০-২৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে হঠাৎ করে সংক্রমণ না বাড়ায় ওভাবে পিক পাওয়া যায়নি। ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে যেভাবে হুট করে করোনা সংক্রমণ বেড়ে পিকে পৌঁছে আবার কমে গেছে এখানে সে রকম হবে না। দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় স্তরে পৌঁছালে লকডাউনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ায় সংক্রমণ এক ধাক্কায় বাড়তে পারেনি। এই ব্যবস্থায় পিকের মাথা ছেঁটে দেওয়া হয়েছে। কিন্তু রোগী শনাক্ত, কন্ট্রাক্ট ট্রেসিং, আইসোলেশনে জোর না দেওয়ায় এক সমান্তরালে রোগী বাড়ছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রতিদিন বাড়তে থাকবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।’

Source: https://www.bd-pratidin.com/first-page/2020/08/22/559023

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved