• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

  • Home
  • Blog
  • Covid 19 Global Global Media Resources Global Media Resources News
  • করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ
পাঁচ হাজার কোটি টাকা তহবিলের নীতিমালা জারি
April 2, 2020
করোনার ভ্যাকসিন তৈরিতে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া
April 2, 2020

করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

April 2, 2020
Categories
  • Global Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 2 Apr 2020

চার মাসেই ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল নতুন করনোভাইরাস (কোভিড-১৯)। ১৮০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ২৩০। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৩ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭০৩। হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ৪ হাজার ৩২ জন। পঞ্চম স্থানে রয়েছে করোনার উৎপত্তিস্থল চীন। দেশটিতে এখন করোনা নিয়ন্ত্রণে থাকলেও প্রাণ গেছে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৭ জনের। মৃতের সংখ্যায় ষষ্ঠ স্থানে থাকা ইরানে মারা গেছেন ৩ হাজার ১৬০ জন। এ ছাড়া যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২ হাজার ৯২১।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনাভাইরাসে রোগী শনাক্তের সংখ্যার দিকে দিয়ে এখন শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭২২ জন। এরপরই আছে ইতালি, ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। রোগী শনাক্তের দিক থেকে এরপর আছে স্পেন, ১ লাখ ১০ হাজার ২৩৮। চতুর্থ স্থানে থাকা চীন (৮২,৪৩১), জার্মানি (৮১,৭২৮) ও ফ্রান্স (৫৭,৮০৭)। ইরানে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪৬৮।

সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে ২ লাখ ৪ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজারের বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। জার্মানিতে ১৯ হাজার ১৭৫ জন, ইতালিতে ১৮ হাজার ২৭৮ ও ইরানে ১৬ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬। দেশে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Source:

https://www.prothomalo.com/world/europe/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3

Related posts

December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 12, 2021

South African doctors see signs omicron is milder than delta


Read more
December 8, 2021

Highly unlikely’ Omicron can fully dodge vaccine protection: WHO


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved