• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনায় মৃত্যু ৩৫০০ ছাড়ালো

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Media Resources Bangladesh Media Resources News
  • করোনায় মৃত্যু ৩৫০০ ছাড়ালো
ডিসেম্বরেই আসতে পারে দেশীয় করোনা ভ্যাকসিন
August 12, 2020
বিদেশফেরত ৭০ শতাংশ বাংলাদেশি জীবিকা সংকটে
August 12, 2020

করোনায় মৃত্যু ৩৫০০ ছাড়ালো

August 12, 2020
Categories
  • Bangladesh Media Resources News
Tags

Published in: Bangla Tribune
Date: 12 August, 2020

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন তিন হাজার ৫১৩ জন। আজ বুধবার ( ১২ আগস্ট) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা বিষয়ক বুলেটিন বন্ধ হয়ে যাওয়ার পর আজ প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হলো। বিকাল সাড়ে ৩টার দিকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হন গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। শনাক্তে ১৫৮ তম দিনে মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়ালো।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি, পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৭৩৯টি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১ ৭জন, মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন আর বাড়িতে তিন জন। পুরুষ ৩৩ জন, নারী ৯ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৭৮২ জন, শতাংশের হিসেবে ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং নারী ৭৩১ জন শতাংশের হিসেবে ২০ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় রয়েছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২৪ জন।

এখন পর্যন্ত বয়সের  হিসাবে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ১৯ জন, শূন্য দশমিক ৫৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৪ জন, শূন্য দশমিক ৯৭ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯১ জন, দুই দশমিক ৫৯ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২৬ জন, ছয় দশমিক ৪৩ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৮০ জন, ১৩ দশমিক ৬৬ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৯৭ জন, ২৮ দশমিক ৩৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে এক হাজার ৬৬৬ জন, ৪৭ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের তিন জন করে, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চার জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে।

এখন পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৮১ জন, ৪৭ দশমিক ৮৫ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৮১৯ জন, ২৩ দশমিক ৩১ শতাংশ; রাজশাহী বিভাগে ২২৬ জন, ছয় দশমিক ৪৩ শতাংশ; খুলনা বিভাগে ২৭১ জন, সাত দশমিক ৭১ শতাংশ; বরিশাল বিভাগে ১৩৫ জন,  তিন দশমিক ৮৪ শতাংশ; সিলেট বিভাগে ১৬২ জন, চার দশমিক ৬১ শতাংশ; রংপুর বিভাগে ১৪১ জন, চার দশমিক শূন্য এক শতাংশ; ময়মনসিংহ বিভাগে ৭৮ জন, দুই দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ৪২ জন, খুলনা বিভাগে ১৬০জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৫৭ জন, সিলেট বিভাগে ৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১১ জন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৮১৫ জন, ছাড় পেয়েছেন  এক হাজার ৮৭৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন চার লাখ ৩২ হাজার ৭০১ জন, ছাড় পেয়েছেন তিন লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭২৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬২ জন, ছাড় পেয়েছেন ৩৯২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫৯ হাজার ২০৭ জন আর ছাড় পেয়েছেন ৩৯ হাজার ৪৭৭জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন।

 

Source: https://www.banglatribune.com/national/news/636876/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A7%A9%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved