• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনার প্রভাব নেই ওয়ালস্ট্রিটে

  • Home
  • Blog
  • Covid 19 Global Global Impact Global Impact Economy
  • করোনার প্রভাব নেই ওয়ালস্ট্রিটে
এ বছরের প্রাথমিক সমাপনী না নেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ের
August 19, 2020
‘ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোনও কারণ নেই’
August 19, 2020

করোনার প্রভাব নেই ওয়ালস্ট্রিটে

August 19, 2020
Categories
  • Global Impact Economy
Tags

Published in: Prothom Alo

Date: 19 Aug 2020

করোনার সংক্রমণ বাড়ায় তীব্র উদ্বেগ সৃষ্টি হলেও এর প্রভাব পড়েনি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার একেবারেই বিপরীত আচরণ করেছে ওয়ালস্ট্রিট। এমনকি দর বেড়ে সূচকটি নতুন শীর্ষে উঠেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পরপর তিন সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে এসঅ্যান্ডপি-৫০০ সূচক। গতকাল সূচক শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৩৮৯ পয়েন্টে। গতকাল বেড়েছে নাসডাক ও ডাও জোন্স সূচকও। অর্থাৎ, করোনা নিয়ে উদ্বেগ থাকলেও এর প্রভাব পড়েনি পুঁজিবাজারে।

গত মার্চে ভয়াবহ দরপতন হয় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। ১৯ ফেব্রুয়ারি শীর্ষ অবস্থানে থাকা সূচক টানা কমতে কমতে মার্চে ৩৪ শতাংশ পর্যন্ত কমে যায়। সেই অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। মার্চের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক সহায়তার বিভিন্ন অভূতপূর্ব পদক্ষেপ ঘোষণা করায় ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে শুরুতে এত বেশি পড়েছিল সূচক যে সে অবস্থায় ফিরে আসা বেশ কঠিন ছিল।

বিশ্লেষকেরা বলছেন, ফেডারেল রিজার্ভ নানা পদক্ষেপ এবং অন্যান্য সহায়তার ফলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে অর্থনীতি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তারা শেয়ারবাজার ছাড়াও অন্য উপায় পাচ্ছে অর্থ উপার্জনের। তারা বলছেন, আশ্চর্যজনক হলেও এই দ্রুত প্রত্যাবর্তন নজিরবিহীন নয়, ১৯২৯ সাল থেকে এ রকম তিন বার হয়েছে।

নিউইয়র্কের এমইউএফজি ইউনিয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ক্রিস রুপকে বলেন, অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচকগুলো দেখে বোঝা যাচ্ছে যে মহামারির মন্দা আমরা কেবল কাটিয়েই উঠছি না, সেই সঙ্গে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও উজ্জ্বল হয়ে উঠছে।

সামগ্রিকভাবে, এসঅ্যান্ডপি-৫০০ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫ শতাংশ বেড়েছে।

Source:

https://www.prothomalo.com/economy/article/1675284/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87

Related posts

November 1, 2020

Lockdowns bring recession threat back to Europe


Read more
October 31, 2020

IFC helps businesses in poorest countries with $4b Covid-19 financing


Read more
October 28, 2020

International tourism down 70% in the first 8 months of 2020 (UNWTO)


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved