• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনাকালে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন হৃদরোগীদের

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Media Resources Bangladesh Media Resources News
  • করোনাকালে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন হৃদরোগীদের
খুলনা বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি
September 28, 2020
Covid-19 fallout: 68% lost jobs in Dhaka and Ctg
September 28, 2020

করোনাকালে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন হৃদরোগীদের

September 28, 2020
Categories
  • Bangladesh Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 28 Sep 2020

হার্ট বা হৃৎপিণ্ড শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের অন্য কোনো অঙ্গ অকেজো হয়ে গেলে শুধু ওই অঙ্গের কার্যে ব্যাঘাত ঘটে বা ক্ষমতা লোপ পায়। কিন্তু হৃদযন্ত্র একবার বিকল হয়ে গেলে মানুষ মারা যায়। অথচ একটু সচেতন থাকলেই হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখা কোনো কঠিন ব্যাপার নয়। সবার মধ্যে এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে ‘হৃদয়ের সুরক্ষা হোক হৃদয় থেকে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান এসকেএফ নিবেদিত ‘হৃদয়ের সুরক্ষা’র দ্বিতীয় পর্ব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও চিফ এবং মেডিসিন অনুষদের ডিন এবং বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. সজল ব্যানার্জি। আরও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের প্রেসিডেন্ট ডা. ফজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন ডা. নাদিয়া ইসলাম। অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ডা. ফজলুর রহমানের কাছ থেকে জানা গেল কীভাবে সুস্থ জীবনযাপনের মাধ্যমে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে। সবার আগে আমাদের খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। সুস্থ হৃদযন্ত্রের খাতিরে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড আর মিষ্টি জাতীয় খাবার। অ্যালকোহল পান করলে পরিমিত পরিমাণে করতে হবে। আর খাদ্যতালিকায় রাখতে হবে তাজা শাকসবজি, ফলমূল ও মাছ।

খাদ্যাভ্যাসের পাশাপাশি হার্টকে সবল রাখতে অবশ্যই শরীরচর্চা করতে হবে। দু রকমের শরীরচর্চা হার্টের জন্য ভালো। মডারেট বা মাঝারি এবং হাই ইনটেনসিটি বা উচ্চমাত্রার শরীরচর্চা। এ দুধরনের শরীরচর্চার যেকোনো একটি করলেই চলবে। তবে হার্ট সবল রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো হাঁটা। সবারই প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ থেকে ৪০ মিনিট করে হাঁটা উচিত। এ ছাড়া সাইক্লিংও করা যেতে পারে।

যাদের কোলেস্টেরল বেশি, উচ্চ রক্তচাপ বা ডায়বেটিস আছে তাদের হার্টের অসুখের ঝুঁকি বেশি। হার্ট সুস্থ রাখতে অবশ্যই এসব নিয়ন্ত্রণে রাখতে হবে। এ জন্য সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মমাফিক শরীরচর্চার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

ধূমপান হৃদযন্ত্রের অন্যতম প্রধান শত্রু। হার্টের সুরক্ষায় ধূমপান থেকে নিজেকে বিরত রাখতেই হবে। এটি করোনারি ভেসেল ও ফুসফুসের ক্ষতি করে, উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় ও শরীরের ‘এক্সারসাইজ ক্যাপাসিটি’ কমিয়ে দেয়। কোনো ধূমপায়ী যদি টানা এক বছর ধূমপান না করে, তাহলে হার্টের অসুখের ঝুঁকি কমতে শুরু করবে। আর ১৫ বছরের ভেতর সেই ঝুঁকি সাধারণ একজন মানুষের সমপর্যায়ের চলে আসবে। তাই ধূমপানকে নিরুৎসাহিত করতে হবে। এ জন্য রাষ্ট্রীয় পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। তামাক বা তামাকজাত পণ্যের ট্যাক্স বাড়িয়ে দিতে হবে এবং মিডিয়ায় ধূমপানের ক্ষতিকারক দিকগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে বলেই বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

সারা বিশ্বে চলছে করোনা পরিস্থিতি। এখন কারোরই অজানা নয় যে করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে আছে হার্টের অসুখের রোগীরা। শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও এদের ভেতর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেশি দেখা গেছে। আবার করোনায় আক্রান্ত হওয়ার পর অনেক রোগীরই নতুন করে হার্টের সমস্যা দেখা দিয়েছে। ডা. সজল ব্যানার্জির আলোচনা থেকে জানা গেল যে কোভিড রোগীদের আগে করোনারি আর্টারিতে সমস্যা ছিল কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, তাদের এ সময়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে। অনেক রোগীর মায়োকার্ডাইটিস বা হৃৎপিণ্ডের মাংসপেশির সংক্রমণ হচ্ছে। এতে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়। এটি হলে হার্ট ফেইলিউর নামের জটিল অসুখের পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একবার যদি কারও হার্ট ফেইলিউর হয় তাহলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা দুঃসাধ্য ব্যাপার। এ ছাড়া হার্ট অ্যারিদমিয়া বা হৃৎপিণ্ডের ছন্দপতনের মতো সমস্যাও হচ্ছে। এ ধরনের কোভিড রোগীদের সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।
যাঁদের আগে থেকে হার্টের সমস্যা আছে, তাঁরা যেন কোনোভাবেই করোনায় সংক্রমিত না হন, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোভিড থেকে বাঁচতে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাঁদের কোলেস্টেরল, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ আছে, তাঁদের এসব নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যেসব হার্টের অসুখের রোগী করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিকমতো ওষুধ সেবন করতে হবে এবং খাদ্যাভ্যাস মেনে চলতে হবে।
আমরা সবাই জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। হৃদয়ের সুরক্ষায় এই কথাটি আরও বেশি করে সত্য। বিশেষজ্ঞের মতে, হার্টের সুস্থতার জন্য ছোটবেলা থেকে নিয়মিত শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। ফাস্ট ফুড ও ধূমপান এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই মানসিক সুস্থতার দিকে জোর দিতে হবে। কারণ মানসিক অশান্তি, দুশ্চিন্তা, চাপ, উদ্বেগ ইত্যাদি হৃদ–স্বাস্থ্যের জন্য ভয়ংকর। তাই অতিরিক্ত মানসিক চাপ কমানোর জন্য বিশেষজ্ঞরা বই পড়া, টিভি দেখা, গান শোনা ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর পরামর্শ দিয়েছেন।

Source:

https://www.prothomalo.com/life/health/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved