• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনাভাইরাস নিয়ে গুজবের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Home
  • Blog
  • Covid 19 Bangladesh Bangladesh Media Resources Bangladesh Media Resources News
  • করোনাভাইরাস নিয়ে গুজবের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়াল
February 19, 2020
Covid-19 Cases in S’pore: One Bangladeshi patient in ‘very critical condition’
February 20, 2020

করোনাভাইরাস নিয়ে গুজবের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

February 19, 2020
Categories
  • Bangladesh Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 19 Feb 2020

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে একশ্রেণির মানুষ গুজব ছড়ানোর চেষ্টা করছে। মুরগির মাংস খাওয়া, মাস্ক ব্যবহার করা থেকে শুরু করে বিদেশফেরত সুস্থ মানুষকে নিয়েও গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে নার্সিং অধিদপ্তরের নতুন ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনই আপডেট দেওয়া হচ্ছে এবং করণীয় বিষয়গুলো বলা হচ্ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সুতরাং কোথাও কোনো রকম গুজব ছড়ানো যাবে না এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের কথায় কান দেওয়া যাবে না।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য খাত কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য খাত সব দিক দিয়ে এখন পুরোপুরি প্রস্তুত।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই দেশের সব প্রবেশপথে দুই লাখেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। সন্দেহজনক প্রায় ৭২ জন বিদেশফেরত মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে একজনও করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। আর কোনো কারণে কোনো সংক্রমিত করোনা রোগী চলে এলেও তার চিকিৎসার সব ধরনের জোরালো প্রস্তুতি দেশের স্বাস্থ্য খাতের রয়েছে।

নার্সিং পেশায় প্রতিবছর বহুসংখ্যক নার্স প্রবেশ করছেন জানিয়ে এবং নার্সিং অধিদপ্তরের গুরুত্ব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি সব মিলিয়ে ৩৭৬টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে। এখান থেকে প্রতিবছর গড়ে প্রায় ২০ হাজার নার্স বের হয়ে আসছেন।

নতুন ভবন সম্পর্কে তিনি বলেন, নতুন ভবনের অবকাঠামোগত সব কাজই প্রায় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ভবনটিতে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

পরে মন্ত্রী নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Source:

https://www.prothomalo.com/bangladesh/article/1640644/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

Related posts

January 1, 2022

3 more cases of Omicron infections found


Read more
December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 30, 2021

A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved
imunify-bot-check