• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

করোনার চক্করে চাকরির বারোটা অনলাইন ডেস্ক

  • Home
  • Blog
  • Covid 19 Global Global Media Resources Global Media Resources News
  • করোনার চক্করে চাকরির বারোটা অনলাইন ডেস্ক
চীন থেকে আপাতত শিক্ষার্থীদের ফিরতে হবে নিজ খরচে
February 12, 2020
দেশে দেশে আরও ছড়াতে পারে করোনা: ডব্লিউএইচও
February 12, 2020

করোনার চক্করে চাকরির বারোটা অনলাইন ডেস্ক

February 12, 2020
Categories
  • Global Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 12 Feb 2020

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দায়ে চীনের বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার চাকরি গেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনে করোনাভাইরাসের সংক্রমণে গতকাল সোমবার মারা গেছেন ১০৩ জন। মৃত্যুর সংখ্যার বিবেচনায় এখন পর্যন্ত এটিই চীনের সবচেয়ে প্রাণঘাতী দিন। সব মিলিয়ে চীনে এই ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ১৬।

করোনাভাইরাস মোকাবিলায় চীনা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে শীর্ষ কর্মকর্তাদের চাকরি যাওয়ার খবর এল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন বলছে, বড় মাপের বেশ কয়েকজন কর্মকর্তাকে ‘অপসারণ’ করেছে চীনা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশ। এই ভাইরাস মোকাবিলায় ব্যর্থতার জেরে যাঁদের চাকরি গেছে, তাঁদের মধ্যে হুবেই স্বাস্থ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত দলীয় সেক্রেটারি ও স্বাস্থ্য কমিশনের প্রধান রয়েছেন। এই দুই জ্যেষ্ঠ কর্মকর্তার পদাবনতি হবে।

দায়িত্ব পালনে অবহেলার দায়ে স্থানীয় রেডক্রসের উপপরিচালককেও ‘অপসারণ’ করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, হুবেই ও অন্যান্য প্রদেশে কয়েক শ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত ও সতর্কের আওতায় এসেছেন।

চীনে কোনো কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণের অর্থ সব সময় এমন নয় যে তিনি পুরোপুরি বরখাস্ত হবেন। এই পদক্ষেপের অর্থ পদাবনয়নও হতে পারে। এ ছাড়া তিনি শাস্তির আওতায়ও আসতে পারেন।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল বেইজিংয়ের একটি হাসপাতাল পরিদর্শন করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তাঁর জনসমক্ষে আসা ও হাসপাতাল পরিদর্শনের ঘটনাকে বিরল হিসেবে বর্ণনা করা হচ্ছে। তবে তিনি এখন পর্যন্ত হুবেই যাননি।

করোনাভাইরাস মোকাবিলায় আরও সঠিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সি চিন পিং। চীনা প্রেসিডেন্ট বলেছেন, তাঁদের সেই আত্মবিশ্বাস থাকতে হবে যে তাঁরা শেষ পর্যন্ত এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিতবেন।

Source:

https://www.prothomalo.com/international/article/1639219/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

Related posts

December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 12, 2021

South African doctors see signs omicron is milder than delta


Read more
December 8, 2021

Highly unlikely’ Omicron can fully dodge vaccine protection: WHO


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved
imunify-bot-check