• Have any questions?
  • +88-01714063309
  • info@bdix.net
SDNF-LogoSDNF-LogoSDNF-LogoSDNF-Logo
  • Home
  • About
  • Covid 19
  • Contact

চীনে করোনাভাইরাসে প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে

  • Home
  • Blog
  • Covid 19 Global Global Media Resources Global Media Resources News
  • চীনে করোনাভাইরাসে প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে
করোনাভাইরাস সন্দেহে ৪ দিন জাহাজে অবরুদ্ধ হাজারো যাত্রী-ক্রু
February 10, 2020
চীনে করোনাভাইরাস, বিকল্প বাজারে নজর সরকারের
February 10, 2020

চীনে করোনাভাইরাসে প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে

February 10, 2020
Categories
  • Global Media Resources News
Tags

Published in: Prothom Alo

Date: 10 Feb 2020

করোনাভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হওয়ার রেকর্ডে প্রায় প্রতিদিনই আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির সংখ্যা এখন ৯০০ ছাড়িয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনা সরকার কাজকর্ম ও ভ্রমণের ব্যাপারে কিছু বিধিনিষেধ শিথিল করেছে। এতে লোকজন ধীরে ধীরে অফিস ও কারখানায় ফিরতে শুরু করেছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনা চান্দ্রবর্ষের ছুটি ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়। এ কারণে চীনে অর্থনৈতিক কার্যক্রমে একধরনের স্থবিরতা দেখা দেয়।

চীনা কর্তৃপক্ষ বলেছে, গতকাল রোববার করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৯৭ জন। মৃত্যুর সংখ্যার বিবেচনায় এটি ছিল চীনের সবচেয়ে প্রাণঘাতী দিন।

চীনে এই ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির মোট সংখ্যা ৯০৮।

ইতিমধ্যে মোট মৃত্যুর সংখ্যার হিসাবে সার্সকে ছাড়িয়ে গেছে করোনাভাইরাস। ২০০২-০৩ সালে মহামারি আকারে দেখা দেওয়া সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সে ৭৭৪ জন মারা গিয়েছিলেন। সার্সের প্রাদুর্ভাব ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে বেইজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চীনা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চীনের মূল ভূখণ্ডে নতুন করে ৩ হাজার ৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে চীনে করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৪০ হাজার ১৭১। আর ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জন চিকিৎসা পর্যবেক্ষণে (মেডিকেল অবজারভেশন) আছেন।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ডব্লিউএইচও বলেছে, অন্তত ২৮ দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী চিহ্নিত হয়েছে। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন ৩৩০ জনের বেশি। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে দুজন মারা গেছেন। তাঁরা দুজনই চীনা নাগরিক।

নতুন করোনাভাইরাস পরীক্ষার কাজে সহায়তা করতে ডব্লিউএইচও একটি বিশেষজ্ঞ দলকে বেইজিং পাঠিয়েছে।

Source:

https://www.prothomalo.com/international/article/1638997/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A7%AF%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

Related posts

December 31, 2021

World braces for Omicron tsunami


Read more
December 12, 2021

South African doctors see signs omicron is milder than delta


Read more
December 8, 2021

Highly unlikely’ Omicron can fully dodge vaccine protection: WHO


Read more

Search

Recent Posts

  • 3 more cases of Omicron infections found
    January 1, 2022
  • World braces for Omicron tsunami
    December 31, 2021
  • A sudden spike: 7 Covid-19 deaths, 509 cases in 24 hours
    December 30, 2021
  • In Bangladesh: First Omicron cases detected
    December 12, 2021
  • Omicron-a variant of concern
    December 12, 2021

Images

  • In pictures: Life in the time of coronavirus
    October 29, 2020
  • COVID-19: Pictures, Bangladesh steps up precautionary measures as its migrant workers return home
    June 30, 2020
  • Garment workers return from a workplace as factories reopened
    May 4, 2020
  • In pictures: How Dhaka looks during lockdown
    April 29, 2020
  • In Pictures: The effects of coronavirus lockdown in Bangladesh
    April 13, 2020

Our Address

Sustainable Development Networking Foundation (SDNF)
Firoz Tower (14th Floor), 152/3-B Pantho Path, Green Road, Dhaka-1205

Hours
Sunday–Thursday: 10:00AM–6:00PM

Hotline 24h:

+88 017 14063309

© 2021 Sustainable Development Networking Foundation (SDNF). All Rights Reserved
imunify-bot-check