Published in: Prothom Alo
Date: 20 Jan 2020
চীনজুড়ে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোম (সার্স)। আজ সোমবার সার্স ভাইরাসে আক্রান্ত নতুন ১৪০ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আজ চীনের হুবেই প্রদেশের উহান শহরে মারা গেছে একজন। এ নিয়ে এই ভাইরাসে তিনজনের মৃত্যু হলো।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সার্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে চীনের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ডে এই ভাইরাসের সংক্রমণ হয়েছে।
সার্স ভাইরাসে ২০০২ থেকে ২০০৩ সালে চীনে ও হংকংয়ে প্রায় সাড়ে ৬০০ মানুষ মারা যায়। এবার উহান শহরে প্রথম সার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। এরপর বেইজিংসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
চীনে সার্স ভাইরাসে আক্রান্ত হওয়া ২০১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের বেশির ভাগ উহানের নাগরিক। উহানের হাসপাতালগুলোয় বর্তমানে ১৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
Source:
https://www.prothomalo.com/international/article/1635413/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8